Viral Video

বিমানের জানলা থেকে দেখা মিলল আর্টিমিস ২-এর! চাঁদসফরের বিরল দৃশ্য জানলা থেকে ক্যামেরাবন্দি করলেন যাত্রী

এপ্রিলের শুরুতেই নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছে। মহাকাশযানের চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সেই বিরল দৃশ্য বিমানের জানলা থেকে চাক্ষুষ করলেন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:২২
Share:

ছবি: সংগৃহীত।

বিমানের জানলার ধারের আসনের চাহিদা বরাবরই সর্বাধিক। সেই জানলা থেকে বাইরের যা দৃশ্য দেখা যায়, তা মনে থেকে যায়। তবে বিমানের জানলা থেকে রকেটের দেখা হাতেগোনা কয়েক জনই পান। কপাল সঙ্গে থাকলেই এই দৃশ্যের দেখা মেলে। এপ্রিলের শুরুতেই নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছে। মহাকাশযানের চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সেই বিরল দৃশ্য বিমানের জানলা থেকে চাক্ষুষ করলেন যাত্রীরা। এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভারতীয় সময় অনুসারে, ২ এপ্রিল, বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে চার নভশ্চরকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে মহাকাশযান। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘আর্টিমিস ২’। দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠাল নাসা। এই অভিযান সফল হলে আনুমানিক ৫৩ বছর পর চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের মধ্যে থেকে জানলার বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক যাত্রী। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। সেই মেঘের মাঝেই দেখা গেল আর্টিমিস ২-এর উৎক্ষেপণ। যাত্রী সেটির আন্দাজ পেয়ে ক্যামেরা জ়ুম ইন করলেন। তাঁর সঙ্গীদেরও সেই বিরল দৃশ্য দেখার জন্য ডাকলেন তিনি। সকলে বিস্মিত হয়ে মহাকাশযানের উৎক্ষেপণ দেখতে লাগলেন। আকাশে সাদা ধোঁয়ার আঁকাবাঁকা দাগ টেনে মহাকাশযানটি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘কেএসম্যাথঅ্যান্ডমোর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় একত্রিশ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। প্রায় চল্লিশ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে নানা মন্তব্য করেছেন। এক নেটাগরিক সেই বিমানযাত্রীকে সৌভাগ্যবান বলেছেন। অন্য এক নেটাগরিক বলেছেন যে সেই যাত্রী ইতিহাসের সাক্ষী থাকলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement