Viral Video

গ্রামের রাস্তায় তুমুল নাচ, নাচতে নাচতে তরুণকে জড়িয়ে শুয়েই পড়লেন বধূ, তার পরেও থামলেন না! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে এক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ্য রাস্তায় নাচগান চলছে। তুমুল নাচছেন গ্রামবাসীরা। মধ্যমণি নীল শাড়ি পরা এক বধূ এবং জিন্‌স-টিশার্ট পরা এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৯:২৭
Share:

রাস্তায় নেচে ঝড় তুললেন তরুণ এবং তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

গ্রামের অনুষ্ঠান উপলক্ষে তুমুল নাচ! নাচতে নাচতে এক তরুণকে জড়িয়ে রাস্তায় শুয়েই পড়লেন বধূ। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি। স্পষ্ট হয়নি ওই বধূ এবং তরুণের মধ্যে সম্পর্কও।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে এক অনুষ্ঠান উপলক্ষে রাস্তায় নাচগান চলছে। তুমুল নাচছেন গ্রামবাসীরা। মধ্যমণি নীল শাড়ি পরা এক বধূ এবং জিন্‌স-টিশার্ট পরা এক তরুণ। নেচে ঝড় তুলেছেন তাঁরা। মুখোমুখি নেচে চলেছেন এক নাগাড়ে। নাচতে নাচতে হঠাৎ মাটিতে হাঁটু মুড়ে বসে পড়েন তাঁরা। বসে বসেই অদ্ভুত কায়দায় চলতে থাকে নাচ। এর পর হঠাৎই তরুণকে জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন বধূ। তার পরেও নাচ থামেনি। শুয়ে শুয়েও নাচতে থাকেন দু’জনে। তাঁদের নাচে মগ্ন দেখে হাসিতে ফেটে পড়েন বাকিরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক ভারতীয়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এঁদের মধ্যে কী সম্পর্ক? যা-ই হোক, প্রকাশ্যে এ ভাবে নাচানাচি শোভনীয় নয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একেই বলে নাচ। কাউকে তোয়াক্কা না করেই নেচে ফাটালেন দু’জনে।’’ তৃতীয় এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মাইকেল জ্যাকসন এবং হৃতিক রোশনও এঁদের মতো নাচতে পারবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement