Viral Video

নৃত্যশিল্পীকে পিছন থেকে জড়িয়ে কোলে তুললেন তরুণ! ভয়ে কেঁদে ফেললেন তরুণী, ছড়াল হট্টগোল, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে। নৃত্যশিল্পীরা উচ্চস্বরের সঙ্গীতের তালে নাচছেন। চারপাশে দাঁড়িয়ে উপভোগ করছেন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৮:১৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

অর্কেস্ট্রা চলছিল। গ্রামের অনুষ্ঠানে মঞ্চে নাচছিলেন তরুণী নর্তকী। হঠাৎ পিছন থেকে এসে তাঁকে জাপটে ধরে শূন্যে তুলে নিলেন এক তরুণ দর্শক। সঙ্গে সঙ্গে হট্টগোল ছড়াল। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে। নৃত্যশিল্পীরা উচ্চস্বরে সঙ্গীতের তালে নাচছেন। চারপাশে দাঁড়িয়ে উপভোগ করছেন গ্রামবাসীরা। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক তরুণ এগিয়ে এসে মঞ্চে উঠে পড়েন। পিছন থেকে জাপটে ধরেন নৃত্যরত তরুণীকে। কোলে তুলে নেন। ভয় পেয়ে যান নর্তকী। ভয়ে কুঁকড়ে যান তিনি। দর্শকও হতবাক হয়ে যান। হট্টগোল ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। অন্য দিকে, আতঙ্কিত তরুণী ভয় পেয়ে কাঁদতে শুরু করলে তাঁর সঙ্গী এবং আয়োজকেরা অবিলম্বে হস্তক্ষেপ করেন। কোল থেকে নৃত্যশিল্পীকে নামিয়ে দেন তরুণ। হাসতে থাকেন। অন্য দিকে, তরুণী ছাড়া পেয়ে মেঝেতে বসে উচ্চস্বরে কাঁদতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শাহজাহান.খান.৯৪৪’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। তরুণের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করেছে নারীসুরক্ষা নিয়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ ভাবে সীমা লঙ্ঘন করা উচিত নয়। নৃত্যশিল্পীদেরও সম্মান রয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement