Viral Video

বিয়ের মাঝে হঠাৎ উপস্থিত অনাকাঙ্ক্ষিত অতিথি, দেখেই মুখ শুকিয়ে গেল পাত্রের, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাজাকুরেশি৭৭০০’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:৫০
Share:

বিয়ের অনুষ্ঠানে হাজির বাঁদর। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত সব ঘটনা ঘটে। বর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। বিভিন্ন কারণে হাসির রোলও ওঠে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখেও হেসে কুটোপাটি নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পরিবারে বিয়ের অনুষ্ঠান চলছে। সেজেগুজে বসে রয়েছেন পাত্র। আত্মীয়স্বজন এবং বয়োজ্যেষ্ঠরা তাঁকে ঘিরে বসে রয়েছেন। এমন সময় হঠাৎই ওই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় এক বাঁদর। অনাকাঙ্ক্ষিত অতিথিকে দেখে আত্মীয়স্বজনদের মধ্যে হাসির রোল উঠলেও থমথমে চিত্তে বাঁদরটিকে দেখতে থাকেন পাত্র। তাঁর চোখেমুখে উদ্বেগ ফুটে ওঠে। এর পর ধীরে ধীরে বরের দিকে এগিয়ে যায় বাঁদরটি। পাত্রের পাশে চুপ করে বসে পড়ে সে। ধীরে ধীরে স্বাভাবিক হন পাত্র। এর মধ্যেই বাঁদরটি তাঁর হাত ধরে ফেললে হেসে ফেলেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাজাকুরেশি৭৭০০’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাঁদরভাই ভোজ খেতে এসেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বরের অবস্থা দেখে খুবই হাসি পাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement