Viral Video

স্কুটি নিয়ে যাওয়ার সময় গরুর হামলা! বিশাল শিঙের গুঁতোয় ছিঁড়ে গেল জামাকাপড়, ঝরল রক্তও, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। তাঁর সামনে দিয়ে আসছিল একটি বিশাল গরু। তরুণকে দেখে কোনও কারণ ছাড়াই তেড়ে যায় গরুটি। গুঁতোতে শুরু করে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৫
Share:

স্কুটি নিয়ে যাওয়ার সময় তরুণের উপর গরুর হামলা। ছবি: এক্স থেকে নেওয়া।

ফাঁকা রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। তাঁকে দেখতে পেয়েই তেড়ে গেল একটি বিশাল গরু। বিশাল খাড়া শিং দিয়ে তরুণকে গুঁতিয়েই চলল। জামাকাপড় ছিঁড়ে দিল শিঙের খোঁচায়। পরে রক্তাক্ত অবস্থায় তরুণকে উদ্ধার করলেন স্থানীয়েরা। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি গুজরাতের বলে জানা গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। তাঁর সামনে দিয়ে আসছিল একটি বিশাল গরু। তরুণকে দেখে কোনও কারণ ছাড়াই তেড়ে যায় গরুটি। গুঁতোতে শুরু করে তাঁকে। স্কুটি থেকে পড়ে যান তরুণ। তবে লাগাতার আক্রমণ চলতেই থাকে। ওঠার সুযোগ পান না তরুণ। গরুটির শিঙের খোঁচায় জামকাপড় ছিঁড়ে যায় তরুণের। আহতও হন তিনি। এমন সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়েরা। লাঠি নিয়ে তাড়া করলে তরুণকে ছেড়ে পালিয়ে যায় গরুটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রণবিজয় সিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ তরুণের সুস্থতা কামনা করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। আশা করি তরুণ ভাল আছেন। তাঁর সুস্থতা কামনা করি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পথের প্রাণীদের থেকে একটু সাবধানে থাকাই ভাল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement