Viral Video

ট্রেনের গতি কমতেই নামার চেষ্টা! ‘পদার্থবিদ্যা না পড়ায়’ মুখ খুবড়ে পড়লেন প্ল্যাটফর্মে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের দরজা থেকে উঁকি মারছেন এক যুবক। দূরপাল্লার ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না। সে রকমই একটি স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি সামান্য কম করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৪৮
Share:

প্ল্যাটফর্মে পড়ে গেলেন যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

স্থানীয় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন। গতি সামান্য কমিয়েছিল। আর সেই সুযোগে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন যুবক। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়েই গেলেন প্ল্যাটফর্ম থেকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের দরজা থেকে উঁকি মারছেন এক যুবক যাত্রী। দূরপাল্লার ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না। সে রকমই একটি স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি সামান্য কম করা হয়েছিল। সেই সুযোগেই ওই স্টেশনে নামার চেষ্টা করেন ওই যুবক। এক লাফ দেন চলন্ত ট্রেন থেকে। কিন্তু টাল সামলাতে পারেননি। ফলে প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যান তিনি। বাকি যাত্রীরা অবাক হয়ে দেখতে থাকেন যুবককে। অন্য দিকে প্ল্যাটফর্ম থেকে কোনও মতে উঠে দাঁড়ান যুবক। নাকে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছোটু_ভ্লগস_০০৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেশ হয়েছে। যেমন কর্ম, তেমন ফল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যুবক মনে হয় ছোটবেলায় সাধারণ পদার্থবিদ্যা পড়েননি। আর সে কারণেই পড়ে গিয়েছেন তিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement