Viral Video

রান্না করার সময় দুর্ঘটনা! বধূর সামনেই ফেটে গেল প্রেশার কুকার, দু’টুকরো গ্যাস ওভেন! ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বধূ রাতের খাবার তৈরি করছেন। মাটিতে রাখা ওভেনে প্রেশার কুকার বসিয়েছেন তিনি। তার মধ্যে অন্য কাজও করে চলেছেন। এর পর যখন তিনি অন্য ওভেনে একটি পাত্র বসাতে যাচ্ছিলেন, তখনই কুকারটিতে বিস্ফোরণ ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:৪৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রান্নার কাজে প্রেশার কুকার প্রায় অপরিহার্য। ডাল, ভাত রান্না করা হোক কিংবা মাংস সিদ্ধ করা— রান্নাঘরে এটি যেমন অপরিহার্য সঙ্গী, তেমনই এটি বিস্ফোরিত হওয়ার ঝুঁকিও থাকে। সম্প্রতি মধ্যপ্রদেশের শাজাপুরে ঘটে যাওয়া তেমনই একটি ঘটনা হইচই ফেলেছে নেটপাড়ায়। ঘটনার ভিডিয়ো দেখে শিউরে ওঠার মতো অবস্থা হয়েছে নেটাগরিকদের। ভিডিয়োয় দেখা গিয়েছে, রান্না করার সময় এক বধূর মুখের সামনে কী ভাবে বিস্ফোরিত হয়েছে একটি প্রেশার কুকার। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বধূ রাতের খাবার তৈরি করছেন। মাটিতে রাখা ওভেনে প্রেশার কুকার বসিয়েছেন তিনি। তার মধ্যে অন্য কাজও করে চলেছেন। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু যখন তিনি অন্য ওভেনে একটি পাত্র বসাতে যান, তখনই কুকারটিতে বিস্ফোরণ ঘটে। পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে চিৎকার করে ওঠেন বধূ। সামান্য আহতও হন। অন্য দিকে বিস্ফোরণের অভিঘাতে প্রেশার কুকার তো বটেই, রান্নার ওভেনটিও ফেটে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রদীপ মাইখুরি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘টাকা বাঁচাতে মানুষ প্রায়ই সস্তা কুকার কেনেন। এর ফলে এমন বিস্ফোরণের ঘটনা ঘটে।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘কুকার বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। কুকার সাবধানে ব্যবহার করা উচিত। এমনকি প্রতি দিন ব্যবহারের ফলেও এটি বিস্ফোরিত হতে পারে।’’ আবার অনেকের মতে, কুকারটি বিস্ফোরিত হওয়ার কারণ হল এটি গ্যাস সিলিন্ডারের ঠিক পাশেই মাটিতে রাখা হয়েছিল। তাঁরা পরামর্শ দিচ্ছেন যে, গ্যাস স্টোভ বা ওভেন সিলিন্ডারের ওপরের দিকে রাখা উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement