Viral Video

সংখ্যাতত্ত্বের ক্লাসে পর্দায় ফুটে উঠল ‘ধুরন্ধর’! সংলাপ ধার করে পড়া বোঝালেন আইআইএম অধ্যাপক, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বড় প্রজেক্টরে চলছে জনপ্রিয় হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর একটি দৃশ্য। সে ছবির সংলাপকে সংখ্যাতত্ত্বের কিছু বিষয়ের ক্ষেত্রে উদাহরণ হিসাবে ব্যবহার করছেন এক অধ্যাপক। জানা গিয়েছে, ঘটনাটি আইআইএম অহমদাবাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১০:১৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বলা হয়, অনেক কঠিন বিষয়ও সহজও হয় যায় যদি তা কোনও ভাল শিক্ষক পড়ান। জটিল বিষয় সরল হয়ে যায় তাঁর পড়ানোর পদ্ধতির গুণে। এক জন ভাল শিক্ষক সব সময়ই চান যে তাঁর ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনাকে ভয় না পায়। সম্প্রতি এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে সংখ্যাতত্ত্বের মতো কঠিন একটি বিষয়কে মজার ছলে পড়াচ্ছেন এক অধ্যাপক।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বড় প্রজেক্টরে চলছে জনপ্রিয় হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর একটি দৃশ্য। পর্দায় উপস্থিত ছিলেন হামজা চরিত্রের অভিনেতা রণবীর সিংহ এবং উজাইর বালোচের চরিত্রে অভিনয় করা দানিশ পন্ডোর। পর্দার দৃশ্য শেষ হতেই আলো জ্বলে ওঠে এবং দেখা যায় নিজেদের আসনে বসে রয়েছেন বেশ কয়েক জন তরুণ-তরুণী। পর্দায় ওই দুই চরিত্রের মুখের সংলাপকে উদাহরণ হিসাবে ব্যবহার করে কিছু বিষয় বলছেন ওই ব্যক্তি, এমনটাই দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। তাঁর পরনে ফতুয়ার মতো সাদা জামা এবং সাদা প্যান্ট।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি আইআইএম অহমদাবাদের। ওই ব্যক্তি সংখ্যাতত্ত্ব পড়াচ্ছিলেন তাঁর ছাত্র-ছাত্রীদের। জনপ্রিয় হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর সংলাপকে সংখ্যাতত্ত্বের কিছু বিষয়ের ক্ষেত্রে উদাহরণ হিসাবে ব্যবহার করছিলেন ওই অধ্যাপক। ক্লাস্টার স্যাম্পলিং এবং স্ট্যাটিফিকেশনের মতো জটিল বিষয়কে সহজ করে বোঝাতেই এই উপায় নিয়েছেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামের ‘প্রখরডটভিসি’ নামের হ্যান্ডেল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ৫০০০-এর বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে। ওই শিক্ষকের বুদ্ধির প্রশংসা করেছেন নেটাগরিকেরা। এক জন আবার আফসোসের সুরে লিখেছেন, “এমন শিক্ষক কেন আমি পাইনি!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement