Viral Video

পিছনের পায়ে ভর, রক্তক্ষয়ী সংগ্রামে হিংস্র দুই বাঘ! পাল্লা দিয়ে গর্জন, ভাইরাল ভিডিয়োয় আত্মা কেঁপে গেল নেটপাড়ার

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে গর্জন করতে করতে একে অপরের সঙ্গে লড়াই করছে দু’টি বাঘ। রক্তক্ষয়ী দ্বন্দ্ব বেধেছে তাদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:৫৭
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাঘ। নাম শুনলে সেরা শিকারিদেরও গলদঘর্ম অবস্থা হয়। অসীম শক্তিশালী এই প্রাণীর মুখোমুখি হওয়ার আগে স্বয়ং মৃত্যুও দশ বার ভাববে। জিম করবেটে এ বার সে রকমই হিংস্র দু’টি বাঘকে মুখোমুখি হতে দেখা গেল। সর্বশক্তি দিয়ে একে অপরের সঙ্গে তুমুল লড়াই করল বাঘ দু’টি। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। রক্তক্ষয়ী লড়াই দেখে শিউরে উঠেছে নেটপাড়া। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

বন্য পরিবেশে নিজেদের এলাকা বা সীমানা দখল নিয়ে হিংস্র প্রাণীদের মধ্যে এমন লড়াইয়ের ঘটনা সাধারণ হলেও, তা সহজে ক্যামেরাবন্দি হয় না। জঙ্গলে সাফারিতে যাওয়া এক দল পর্যটক এই লড়াই দেখার সৌভাগ্য অর্জন করেন। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে গর্জন করতে করতে একে অপরের সঙ্গে লড়াই করছে দু’টি বাঘ। রক্তক্ষয়ী সংগ্রাম চলছে তাদের মধ্যে। উভয়েই তাদের পিছনের পায়ে ভর করে গর্জন করছে এবং থাবা দিয়ে একে অপরকে আক্রমণ করছে। পর্যটকেরা সাফারি ভ্যান থেকে পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে, তা কেবল পর্যটক নয়, বরং সমাজমাধ্যম ব্যবহারকারীদেরও ভয় পাইয়ে দিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে জিম করবেট জাতীয় উদ্যানে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বিক্রম সিংহ নামের এক জন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখার পর আমার আত্মা কেঁপে গিয়েছে। এটি এলাকা দখলের লড়াই।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমার গা শিউরে উঠেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement