Viral Video

মাধুরীর ‘ধক ধক করনে লগা’ গানে নেচে ঝড় তুললেন তরুণী! প্রশংসাও কুড়োলেন, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘ধক ধক করনে লগা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো পোলকা ডটের শাড়ি এবং হাতকাটা কালো ব্লাউজ়। তরুণীর পিছনে আরও কয়েক জন তরুণী দাঁড়িয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১২:৩৫
Share:

হিন্দি গানে তরুণীর নাচ। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউড ছবি ‘বেটা’য় ‘ধক ধক করনে লগা’ গানে নেচে ঝড় তুলে ভারতের ‘ধক ধক গার্ল’-এর তকমা পেয়েছিলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এ বার সেই গানে নেচে আগুন ঝরালেন এক তরুণী। তরুণীর নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘ধক ধক করনে লগা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে কালো পোলকা ডটের শাড়ি এবং হাতকাটা কালো ব্লাউজ়। তরুণীর পিছনে আরও কয়েক জন তরুণী দাঁড়িয়ে। তবে তাঁরা নাচছেন না। তাল ঠুকছেন। আর মাধুরীর সেই গানে কোমর দুলিয়ে নেচে ঝড় তুলেছেন সামনের তরুণী। নাচতে নাচতে মাঝেমধ্যে বসেও পড়ছেন। শাড়ির আঁচল ধরে নাড়াচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পূরবী_ত্রিপাঠী_১৭’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। তরুণীর মনোমুগ্ধকর অভিব্যক্তি এবং নৃত্যশৈলীতে মজেছে নেটপাড়া। তরুণীর নাচের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মাধুরীর মতোই নাচলেন। মুগ্ধ হয়ে গেলাম। নাচ দেখে খুব ভাল লাগল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement