Protest

অভিযোগ বহু, ছাত্র-মৃত্যুতে স্কুলের গেটে বিক্ষোভ

সোমবার স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তাঁরা। অভিযোগ, বিক্ষোভের জেরে ছুটি হয়ে গেলেও এ দিন পড়ুয়াদের বেরোতে দেওয়া হয়নি। তাতে অভিভাবকদের ক্ষোভ আরও তীব্র আকার নেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৪১
Share:

—প্রতীকী চিত্র।

সোনারপুরের কোদালিয়ায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকদের একাংশ। গত বুধবার ওই স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় পৃথ্বীরাজ হালদার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের। সেই ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ছাত্রের পরিবারের সদস্যেরা। তাঁদের অভিযোগ ছিল, ছাত্রটি অসুস্থ হওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষ চিকিৎসার ক্ষেত্রে তৎপরতা দেখাননি। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করে অটোয় ছাত্রটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল, ছাত্রটির অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তাঁরা প্রথমে তাকে স্কুলের ‘সিক রুম’-এ নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তাঁরা। অভিযোগ, বিক্ষোভের জেরে ছুটি হয়ে গেলেও এ দিন পড়ুয়াদের বেরোতে দেওয়া হয়নি। তাতে অভিভাবকদের ক্ষোভ আরও তীব্র আকার নেয়।

পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পরে অভিভাবকদের ২০ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন স্কুল কর্তৃপক্ষ। সেখানে স্কুলে নিজস্ব অ্যাম্বুল্যান্স রাখা, পানীয় জলের সুব্যবস্থা করা-সহ ১৯ দফা দাবি জানান অভিভাবকেরা। স্কুলের তরফে সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন