Game Addiction

গেমের নেশায় মায়ের গয়না বিক্রি

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ওই পরিবারের সদস্যেরা গয়না খুঁজে না পেয়ে দিন তিনেক আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ ওই গয়না কেনার নামে প্রতারণার অভিযোগে রবিবার রাতে অর্জুন মল্লিক ও মনোজিৎ দাস নামে এলাকারই দু’জনকে গ্রেফতার করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০
Share:

— প্রতীকী চিত্র।

মোবাইলে ‘গেম’ খেলা তার নেশা। সেই খরচ চালানোর জন্য মায়ের প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বছর তেরোর এক কিশোরের বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ওই পরিবারের সদস্যেরা গয়না খুঁজে না পেয়ে দিন তিনেক আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ ওই গয়না কেনার নামে প্রতারণার অভিযোগে রবিবার রাতে অর্জুন মল্লিক ও মনোজিৎ দাস নামে এলাকারই দু’জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ওই গয়না উদ্ধার করা হয়েছে বলেপুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, ওই নাবালক নিয়মিত মোবাইলে গেম খেলে। সে জন্য বাড়িতে টাকা চেয়েও পায়নি। তাই সে মায়ের গয়না বিক্রি করার পরিকল্পনা করে। সে জন্য ধৃত দুই যুবকের সঙ্গে সে যোগাযোগ করে। ধৃতেরা নাবালকের পূর্ব পরিচিত। দফয় দফায় ওই নাবালক তার মায়ের গয়না ওই দু’জনকে দেয়। অভিযোগ, ওই যুবকেরা নাবালককে ভুল বুঝিয়ে প্রায় চার লক্ষ টাকার গয়না নিয়ে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেয়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন