COVID-19

‘প্রধানকে বলো’, নির্দিষ্ট নম্বরে ফোন করলেই সাহায্য পৌঁছচ্ছে গ্রামবাসীদের দরজায়

গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েচ এলাকার বাসিন্দাদের জন্য তিনি ৯৭৭৫২৮৮০২৮ মোবাইল নম্বর চালু করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ২৩:৩৪
Share:

পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। নিজস্ব ছবি।

‘দিদিকে বলো’র আদলে এ বার সমস্যার সমাধানে ‘প্রধানকে বলো’ চালু করলেন দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত। করোনা পরিস্থিতিতে গ্রামবাসীদের সাহায্যের জন্যই এই উদ্যোগ তাঁর।

Advertisement

গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ওই গ্রাম পঞ্চায়েচ এলাকার বাসিন্দাদের জন্য তিনি ৯৭৭৫২৮৮০২৮ মোবাইল নম্বর চালু করেছেন। খাবার, ওষুধ থেকে শুরু করে যে কোনও সাহায্যের জন্য শুধু এই নম্বরে ডায়াল করলেই হবে। সাহায্য পৌঁছে যাবে নির্দিষ্ট লোকের কাছে।

ওই গ্রামের পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। এই উদ্যোগ মূলত তাঁরই। বৃহস্পতিবার সকাল থেকেই ‘প্রধানকে বলো’ কাজ শুরু করে দিয়েছেন তিনি। গ্রামের বহু বাড়িতেই ওষুধ, খাবার, মাছ, সব্জি পৌঁছে দিয়েছেন এই কাজের দায়িত্বে থাকা লোকজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement