Jibantala Hospital Row

সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সোনা-নগদ উদ্ধার! জীবনতলায় প্রশ্নের মুখে চিকিৎসক

মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি ব্যাগ পান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনাদানা, নগদ টাকা এবং একাধিক জমির নথি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৭:৩৬
Share:

হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পাওয়া ব্যাগে ছিল এই সোনাদানা এবং টাকা। —নিজস্ব চিত্র।

সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা, সোনার গয়না এবং জমির দলিল। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে। প্রশ্নের মুখে পড়েছেন এক চিকিৎসক।

Advertisement

মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি ব্যাগ পান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনাদানা, নগদ টাকা এবং একাধিক জমির নথি। খবর পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, তৃণমূল নেতার দেওয়া টাকা-গয়না হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন এক চিকিৎসক।

বিজেপির এ-ও অভিযোগ, বিদায়ী বিধায়ক শওকত মোল্লা-ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজির বেআইনি ভাবে সম্পত্তি হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাহরুখ খানের দাবি, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতির ছেলে সামসের মীর ওই ব্যাগটি সেখানে রেখে গিয়েছিলেন। মীরের সঙ্গে তাঁর হাসপাতালে কাজ করার সূত্রে আলাপ। বিশ্বাস করে ব্যাগটি রেখেছিলেন। তিনি জানান, মীর হাসপাতালের অস্থায়ী কর্মী।

Advertisement

জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement