স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী

এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে ক্যানিঙের আমতলা থেকে নাজবুল লস্কর নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মাফুজা শেখ(২২)। তাঁর বাবা মন্টু শেখের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০১:১৭
Share:

এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে ক্যানিঙের আমতলা থেকে নাজবুল লস্কর নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মাফুজা শেখ(২২)। তাঁর বাবা মন্টু শেখের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দু’য়েক আগে বাসন্তীর হাড়ভাঙি গ্রামের বাসিন্দা মন্টু শেখের মেয়েকে ভালবেসে বিয়ে করেন ক্যানিঙের আমতলির নাজবুল লস্কর। মন্টু শেখ সম্পর্কে নাজবুলের মামা। প্রথম দিকে মন্টু শেখ এই সম্পর্ক মেনে নিতে পারেননি। পরে অবশ্য সব কিছু স্বাভাবিক হয়ে যায়।

কিন্তু অভিযোগ, এরপর থেকে টাকা চেয়ে মাফুজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে নাজবুল। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাধে। পরে বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় মাফুজাকে।

Advertisement

খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। বৃহস্পতিবার রাতে ওই বধূর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার সকালে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement