বিরাটির তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

অভিযুক্তের নাম বাবুলাল। তাঁর কাছ থেকে খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৩:২৬
Share:

তৃণমূল কর্মী খুনে বাবুলাল। নিজস্ব চিত্র।

বিরাটির তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। অভিযুক্তের নাম বাবুলাল। তাঁর কাছ থেকে খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

২১ জুলাই, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বিরাটির বণিক মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন শুভ্রজিৎ। তৃণমূলের অভিযোগ, দু’টি বাইকে করে আসা বেশ কয়েক জন দুষ্কৃতী শুভ্রজিৎকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শুভ্রজিৎ। স্থানীয়রা শুভ্রজিৎকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এই ঘটনায় শুরু থেকেই অভিযোগের তির ছিল বাবুলালের উপর। জানা গিয়েছে, ২১ জুলাই সকালে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে বাবুলালের সঙ্গে ঝামেলা হয়েছিল শুভ্রজিতের। সে সময় বাবুলালকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই মারের বদলা নিতেই বাবুলাল এই খুন করায় বলে অভিযোগ। এই খুনের ঘটনায় বাবুলাল-সহ মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুলাল এক সময় দমদম-নিমতা এলাকার কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের ঘনিষ্ঠ সহযোগী ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement