FIFA World Cup 2026

মরক্কোর বিরুদ্ধে ঘাবড়ে গিয়েছিলেন ব্রাজিলের ফুটবলারেরা! মেনে নিলেন কোচ, তবু প্রথম ম্যাচের ফল দিয়ে বিচার করতে নারাজ আনচেলোত্তি

ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি প্রথম ম্যাচের ড্র নিয়ে খুব উদ্বিগ্ন নন। যদিও মেনে নিয়েছেন তাঁর দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। দলের দুর্বলতাগুলি চিহ্নিত করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:৫৫
Share:

কার্লো আনচেলোত্তি। ছবি: রয়টার্স।

মরক্কোর বিরুদ্ধে খেলতে নেমে ঘাবড়ে গিয়েছিলেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! মরক্কোর আছে আটকে যাওয়ার এমনই ব্যাখ্যা দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি।

Advertisement

প্রথম ম্যাচের চাপ সামলাতে পারেননি মারকুইনহোস, কাসেমিরো, লুকাস পাকুয়েতারা। প্রথম ২০-২৫ মিনিট এলোমেলো ফুটবল খেলেন তাঁরা। ব্রাজিলকে দেখে সেই সময় ভারসাম্যহীন দল মনে হচ্ছিল। কেন এমন হল? আনচেলোত্তি বলেছেন, ‘‘আমরা একদমই ভাল শুরু করতে পারিনি। ফুটবলারেরা একটু ঘাবড়ে গিয়েছিল। আমরা বল দখলে রাখতে পারছিলাম না। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা খারাপ ফুটবলই খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় অনেক উন্নতি হয়েছে। ম্যাচটা কঠিন ছিল। মরক্কো বেশ ভাল দল। প্রথম দিকে আমাদের ফুটবলারেরা চাপে ছিল। সেই সুযোগ ভাল ভাবে কাজে লাগিয়েছে মরক্কো। বার বার আক্রমণ করেছে।’’

ইটালির কোচ প্রথম ম্যাচের ড্র নিয়ে খুব উদ্বিগ্ন নন। যদিও মেনে নিয়েছেন তাঁর দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। আনচেলোত্তি বলেছেন, ‘‘আমরা একদমই ভাল খেলিনি। কোনও কোনও সময় দলের খেলা দেখে মনে হয়েছে কোনও ভারসাম্য নেই। বল নিজেদের দখলে রাখতে পারিনি। আমাদের অনেক ভাল খেলতে হবে। এই ফলাফলে আমি হতাশ নই। আবার সন্তুষ্টও নই। প্রথম ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিশ্বকাপে সম্ভাবনা বিচার করা যায় না।’’

Advertisement

দলের দুর্বলতাগুলি চিহ্নিত করেছেন আনচেলোত্তি। আশা করছেন, দ্বিতীয় ম্যাচে সমস্যা হবে না। ব্রাজিলকে অনেক ভাল দেখাবে। বিশ্বকাপের সফলতম দলের পরের ম্যাচ ১৯ জুন হাইতির বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ ২৪ জুন, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement