Gift Giving Astrology

শাড়ি নয়,জামাইষষ্ঠীতে শাশুড়িকে উপহার দিন নতুন কিছু! রাশি জানতে হবে না, জ্যোতিষ মেনে বেছে নিন শুভ সওগাত

জামাইষষ্ঠীতে শাশুড়ি যেমন মেয়ে-জামাইকে উপহার দেন, তেমনই মেয়ে-জামাইকেও বাবা-মায়ের জন্য উপহার নিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে জামাই শাশুড়ি মাকে কী উপহার দিচ্ছেন সেটির উপরই সকলের নজর থাকে। জামাইদেরও বছর বছর শাশুড়ি মাকে নতুনত্ব কী উপহার দেওয়া যায় তা নিয়ে চিন্তার শেষ থাকে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১১:৩২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাঙালি হিন্দুদের এক অন্যতম উল্লেখযোগ্য অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। বিশেষ এই তিথিতে প্রায় সব বিবাহিত নারীই স্বামীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি যান। বিভিন্ন রীতি পালনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শাশুড়ি মায়েরা মেয়ে-জামাইয়ের হাতে হলুদ রঙের সুতো বেঁধে দিয়ে তাঁদের দাম্পত্যসুখ এবং দীর্ঘায়ু কামনা করেন। চলে বিশাল ভূরিভোজও। এরই সঙ্গে চলে উপহার আদান-প্রদানের পালা। শাশুড়ি যেমন মেয়ে-জামাইকে উপহার দেন, তেমনই মেয়ে-জামাইকেও বাবা-মায়ের জন্য উপহার নিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে জামাই শাশুড়ি মাকে কী উপহার দিচ্ছেন সেটির উপরই সকলের নজর থাকে। জামাইদেরও বছর বছর শাশুড়ি মাকে নতুনত্ব কী উপহার দেওয়া যায় তা নিয়ে চিন্তার শেষ থাকে না।

Advertisement

শাস্ত্রে উপহার দেওয়া নিয়ে নানা নিদান দেওয়া রয়েছে। রাশি মেনে উপহার দেওয়ারও চল রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সকলের পক্ষে রাশি জানা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে শাশুড়িকে দেওয়ার জন্য শাস্ত্রে নানা শুভ উপহারেরও উল্লেখ পাওয়া যায়। কী উপহার দানে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হতে পারে, জেনে নিন।

শাশুড়িকে দেওয়ার জন্য শুভ উপহারগুলি কী কী?

Advertisement

ধর্মীয় সামগ্রী: আপনার শাশুড়ি যদি আধ্যাত্মিক মানুষ হন, তা হলে তাঁকে নির্দ্বিধায় কোনও ধর্মীয় সামগ্রী উপহার হিসাবে দিতে পারেন। দেব-দেবীর ছবি, ধর্মীয় বই, পুজোর সামগ্রী এ সমস্ত জিনিস উপহার হিসাবে দেওয়া শুভ বলে মনে করা হয়।

গাছ: শাস্ত্রে বিভিন্ন গাছের উল্লেখ রয়েছে যেগুলি বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটায়। মানিপ্ল্যান্ট, জ়েড, লাকি বাম্বু, স্নেক প্রভৃতি সে সমস্ত গাছের তালিকায় অর্ন্তভুক্ত। এ ছাড়া বিভিন্ন ফুলের গাছও শাশুড়িকে উপহার হিসাবে দিতে পারেন।

ঘর সাজানোর জিনিস: উপহার সামগ্রী হিসাবে ঘর সাজানোর জিনিসের জুড়ি মেলা ভার। দেওয়ালে ঝোলানোর কোনও ছবি, যেমন- সাতটি ঘোড়া দৌড়োচ্ছে, পদ্মফুল প্রভৃতি উপহার হিসাবে দিতে পারেন। এ ছাড়া ঘর সাজানোর কোনও শোপিস, ক্রিস্টালের মূর্তি প্রভৃতি দেওয়া যেতে পারে।

মিষ্টি খাদ্যদ্রব্য: শাস্ত্রমতে, মিষ্টির সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতির। শাশুড়িকে জামাইষষ্ঠীতে ভাল মানের মিষ্টি উপহার হিসাবে দেওয়া যেতে পারে। এর ফলে সম্পর্কের মিষ্টত্ব বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

রুপোর গয়না: সোনার দাম গগনচুম্বী। কিন্তু রুপো সেখানে এখনও পর্যন্ত ধরা-ছোঁয়ার বাইরে যায়নি। তাই বাজেট একটু বেশি থাকলে শাশুড়িকে রুপোর গয়নাও উপহার দেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement