বাগদায় গণধর্ষণে ধৃত মূল অভিযুক্ত

দিন দশেক আগে বাগদা থানার হরিহরপুর গ্রামে এক শিশুর গলায় রাম দা ঠেকিয়ে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে বৃহস্পতিবার ভোরে এই ঘটনার মূল অভিযুক্ত রমজান মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের কাছেই পুরাতন বাগদা এলাকা থেকে তাকে ধরা হয় বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৪৬
Share:

দিন দশেক আগে বাগদা থানার হরিহরপুর গ্রামে এক শিশুর গলায় রাম দা ঠেকিয়ে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে বৃহস্পতিবার ভোরে এই ঘটনার মূল অভিযুক্ত রমজান মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের কাছেই পুরাতন বাগদা এলাকা থেকে তাকে ধরা হয় বলে পুলিশ জানিয়েছে। এ দিন তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, বাগদার ওই গ্রামে বাড়ি রমজানের। ওই গ্রামেরই এক মহিলা অভিযোগ করেন, ৯ জুন রাতে সরিফুল মণ্ডল নামে এক যুবক তাঁর এক বছরের ছেলের গলায় রামদা ঠেকিয়ে শিশুটিকে খুনের হুমকি দেয়। সে সময় রমজান ওই মহিলাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে সোরগোল পড়ে যায়। গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে পুলিশ ওই মহিলাকে অন্যত্র সরিয়ে রেখেছে বলে দাবি করেন। প্রায় আড়াই ঘণ্টা বাগদা থানা ঘেরাও করে রাখেন মহিলা সমিতির কর্মীরা।

ঘটনার পর থেকেই রমজান ও সরিফুল এলাকা ছেড়ে পালায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত দু’জনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। পুলিশ জানতে পারে, রমজান বাংলাদেশে কালীগঞ্জ এবং সরিফুল গোপালপুরে আত্মগোপন করে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) সঙ্গে যোগাযোগ করে। রমজানের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ জানিয়েছে, এ দিন ভোরে হঠাৎ রমজান দেশে ফেরে। তখনই তাকে ধরা হয়। রমজান জেরায় পুলিশকে জানিয়েছে যে ওই মহিলা তার পূর্ব পরিচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement