Young Professionals Recruitment 2026

তরুণ পেশাদার খুঁজছে সরকারি বিভাগ, কী ভাবে যোগদান করবেন? সুযোগ পাবেন কারা?

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ বিভাগের অধীনে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:০৫
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকে তরুণ পেশাদার পদে কাজের সুযোগ। মন্ত্রক অধীনস্থ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড-এর হায়দরাবাদের দফতরে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তবে ওই সংখ্যা বদলাতেও পারে।

Advertisement

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের অর্থনীতি, বাণিজ্য, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

নিযুক্তদের প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী মোট তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩ মে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ১৩ মে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড-এর হায়দরাবাদের দফতরে আসতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement