ছাত্রী খুনের ঘটনায়, পুলিশি হেফাজত

সাগরের শীলপাড়ার স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে ধৃত শুভজিৎ প্রধান এবং তার মামাতো ভাই অমিত সর্দারকে শুক্রবার কাকদ্বীপ বিশেষ আদালতে তোলা হল। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরের সোনাচূড়া থেকে গ্রেফতার হয়েছিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০০:৩৬
Share:

আদালতের পথে। নিজস্ব চিত্র।

সাগরের শীলপাড়ার স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে ধৃত শুভজিৎ প্রধান এবং তার মামাতো ভাই অমিত সর্দারকে শুক্রবার কাকদ্বীপ বিশেষ আদালতে তোলা হল। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরের সোনাচূড়া থেকে গ্রেফতার হয়েছিল তারা। একই সঙ্গে মূল অভিযুক্তের নাবালক মামাতো ভাইয়ের বয়ানও রেকর্ড করল আদালত। সরকারি আইনজীবী গুরুপদ দাস জানান, অভিযুক্তদের ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী।

Advertisement

পুলিশকর্তারা দাবি করছেন, নাবালক ছেলেটির বয়ান বিশেষ ভাবে বিশ্বাসযোগ্য। কারণ, সে-ই ঘটনার দিন মৃতার সাইকেল তার মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। পুলিশের কাছেও পুরো ঘটনার একটি বড় অংশে আলোকপাত করেছে ছেলেটি। কোন বাইকে কী ভাবে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সে সব তার চোখের সামনেই ঘটেছে। পুলিশের আরও দাবি, স্কুল থেকে মেয়েটিকে বাইকে তুলে নিয়ে শুভজিৎ তার পুরুষোত্তমপুরের বাসিন্দা এক বান্ধবীর বাড়িতে যায়। সেখানে মেয়েটি স্কুলের পোশাক বদলে শাড়ি পড়ে। তারপর সেখান থেকে তারা গঙ্গাসাগর যায়।

প্রথমে মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগে বলা হয়েছিল, মূল অভিযুক্তের নাম শুভদীপ প্রধান। যদিও তার গ্রেফতারের পরে পুলিশ জানায়, তার নাম শুভজিৎ।

Advertisement

তবে ঘটনার দিন বিকেল থেকে থেকে পরের দিন সকাল পর্যন্ত সময়ে কী কী ঘটেছিল, তা নিয়ে এখনও সন্দিহান পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুরো ঘটনার পুনর্নিমাণের উপরে জোর দিচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement