Unnatural Death

ছাত্রের মৃত্যু ভিড়ের চাপে পড়ে গিয়েই, প্রাথমিক তদন্তের পরে ইঙ্গিত

হাবড়ার বাসিন্দা, বছর উনিশের সৌম্যদীপ নাথ একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে ডাউন বনগাঁ লোকালে চেপে কলকাতাযা চ্ছিলেন তিনি। অভিযোগ, বিড়া স্টেশন থেকে কিছুটা দূরে, রেললাইনের ধারে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করা হয়।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০০
Share:

—প্রতীকী চিত্র।

ভিড়ে ঠাসা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই কি মৃত্যু হয়েছে বেসরকারি কলেজের ছাত্রের? প্রাথমিক তদন্তের পর এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাই করে এমনটাই মনে করেছেন তদন্তকারীরা। তবে রেল পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে ওই ছাত্রকেখুন করা হয়েছে না কি ভিড়ের চাপে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে, তাএখনই বলা যাবে না। ওই ছাত্রের ময়না তদন্তের পরে তাঁর ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, অপেক্ষা করা হচ্ছেময়না তদন্তের রিপোর্টের। এক তদন্তকারী জানান, এখনই ওই যুবককে খুনের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের জেরা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সব তথ্যপ্রমাণ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজও।

হাবড়ার বাসিন্দা, বছর উনিশের সৌম্যদীপ নাথ একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে ডাউন বনগাঁ লোকালে চেপে কলকাতাযা চ্ছিলেন তিনি। অভিযোগ, বিড়া স্টেশন থেকে কিছুটা দূরে, রেললাইনের ধারে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ওই ঘটনায় বনগাঁ জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার এক সপ্তাহের মাথায় মৃত যুবকের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় রেল পুলিশের থানায়। তাতে মৃত যুবকের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ওই খুনের সঙ্গে ওই যুবকের তিন বন্ধু জড়িত রয়েছে বলেও দাবি করেনতিনি। রেল পুলিশ সূত্রের খবর, অভিযোগ দায়ের হওয়ার পরেই রেল পুলিশের তদন্তকারীরা ওই তিন জনের বিরুদ্ধে ওই যুবককে খুনেরঅভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেন।

রেল পুলিশের এক কর্তা জানান, যে ট্রেনের কামরায় ওই যুবক ছিলেন বলে প্রথমে জানা গিয়েছিল, সেই কামরার প্রত্যক্ষদর্শী কয়েক জন যাত্রীকে খুঁজে বার করা হয়। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়। এমনকি, যেখান থেকে সৌম্যদীপকে উদ্ধার করা হয়েছিল, সেখানকারবাসিন্দাদের বয়ান নথিভুক্ত করা হয়ছে। তাতেই প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভিড়ের চাপে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে সবটাই নির্ভর করেছে ময়না তদন্ত এবং ভিসেরা রিপোর্টের উপরে। একইসঙ্গে খোঁজ করা হচ্ছে আরও প্রত্যক্ষদর্শীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন