Supratim Sarkar

অশান্তি হলে কাউকে রেয়াত নয়! কলকাতার সিপি হিসাবে প্রথম বার ভাঙড় পরিদর্শনে সুপ্রতিম সরকার

পুলিশের একটি সূত্রে খবর, ভাঙড়ে খুব শীঘ্রই আরও একটি থানার উদ্বোধন হবে। বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হতে পারে কিছু দিনের মধ্যে। সে নিয়ে আলোচনার পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা এবং অসুবিধার খোঁজ নেন সুপ্রতিম সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২
Share:

ভাঙড়ে সুপ্রতিম সরকার। —নিজস্ব ছবি।

কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বার ভাঙড় পরিদর্শন করলেন আইপিএস সুপ্রতিম সরকার। শনিবার ভাঙড় ডিভিশনের অফিসে বসে সেখানকার সমস্ত পুলিশ আধিকারিকের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন সিপি। বৈঠকে ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। এ ছাড়়াও ছিলেন বিভিন্ন থানার ওসিরা।

Advertisement

পুলিশের একটি সূত্রে খবর, ভাঙড়ে খুব শীঘ্রই আরও একটি থানার উদ্বোধন হবে। বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হতে পারে কিছু দিনের মধ্যে। সে নিয়ে আলোচনার পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা এবং অসুবিধার খোঁজ নেন সুপ্রতিম। তা ছাড়াও ভাঙড়ে সাম্প্রতিক রাজনৈতিক হিংসা, গন্ডগোল ইত্যাদি সামলানো নিয়েও দীর্ঘ ক্ষণ আলোচনা হয়েছে। পুলিশ সূত্রে এ-ও খবর, ভাঙড়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সিপি বার্তা দিয়েছেন, কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। যে কোনও রকম অশান্তির মোকাবিলায় পুলিশকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। বস্তুত, বছরভর নানা গন্ডগোল হয়েছে ভাঙড়ে। সম্প্রতি বোমাবাজির ঘটনা ঘটেছে বেশ কিছু এলাকায়। তা ছাড়া তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে বৈঠক শেষে ডিসি অফিস থেকে কলকাতা রওনা দেওয়ার সময় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। তিনি শুধু জানিয়েছেন, পরবর্তী সফরে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত ভাবে কথা বলবেন।

Advertisement

সপ্তাহখানেক হল মনোজ বর্মাকে সরিয়ে সুপ্রতিমকে লালবাজারের শীর্ষ পদে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত সুপ্রতিম একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আস্থাভাজন ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement