ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ

মাস কয়েক আগের অতিবৃষ্টি এবং নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে ক’দিন ধরেই সরগরম হিঙ্গলগঞ্জ। মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি ব্লক অফিসের কর্মী। তিনিই ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সংক্রান্ত কাগজপত্র তৈরি করছিলেন। ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। বুধবার জেলাশাসকের দফতর থেকেও চার জনের একটি প্রতিনিধি দল হিঙ্গলগঞ্জে এসে এ সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০২:১৫
Share:

মাস কয়েক আগের অতিবৃষ্টি এবং নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে ক’দিন ধরেই সরগরম হিঙ্গলগঞ্জ। মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি ব্লক অফিসের কর্মী। তিনিই ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সংক্রান্ত কাগজপত্র তৈরি করছিলেন। ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। বুধবার জেলাশাসকের দফতর থেকেও চার জনের একটি প্রতিনিধি দল হিঙ্গলগঞ্জে এসে এ সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে।

Advertisement

হিঙ্গলগঞ্জের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত কৃষকদের পাওনা টাকা কম-বেশি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দফতরের এক কর্মীর বিরুদ্ধে। ব্লক কৃষি আধিকারিকের কথায় ওই কর্মীকে কয়েক দিনের জন্য তাঁর দফতরের কাজে পাঠানো হয়েছিল। সেখানেই তিনি দুর্নীতি করেছেন বলে অভিযোগ। তদন্ত শুরু হয়েছে। তা শেষ হলে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ করা হবে।’’

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জে ক্ষতিপূরণের চেক বিলি শুরু হতেই গ্রামবাসীরা অভিযোগ তুলতে থাকেন, বেশি ক্ষতিগ্রস্তদের থেকে অনেক ক্ষেত্রে কম ক্ষতিগ্রস্তদের চেকে টাকার পরিমাণ বেশি দেওয়া হচ্ছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরাও সরব হন। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ ব্লক কৃষি আধিকারিকে লিখিত ভাবে চেকে দুর্নীতির অভিযোগ জানান। কম্পিউটারের মাধ্যমে টাকার পরিমাণের হেরফের করার অভিযোগ ওঠে যাঁর বিরুদ্ধে, তিনি ব্লক অফিসে মিড-ডে মিলের ‘ডেটা-এন্ট্রি’র কাজ করেন। তিনিই ব্লক কৃষি দফতরে কাজ করতে গিয়ে ওই দুর্নীতি করেন বলে অভিযোগ।

Advertisement

ঘটনার প্রতিবাদে দিন পাঁচেক আগে ব্লক কৃষি আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিন তিনেক আগে অভিযুক্তকে হেনস্থাও করা হয়। ব্লক কৃষি আধিকারিকের পাশে বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। গ্রামবাসীদের দাবি, ওই সময় অভিযুক্ত জানিয়েছিলেন, তিনি এক জনের কথায় কম্পিউটারের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা কম-বেশি করেছেন। বক্তব্য ভিডিও হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement