ত্রাণ নিয়ে অভিযোগ

ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তুলে বৃহস্পতিবার উস্তি বিডিও অফিসে স্মারকলিপি জমা দিল বিজেপি। জল নামতে শুরু করায় ত্রাণ শিবির আর চালানো হচ্ছে না মগরাহাটে। পঞ্চায়েতগুলির মাধ্যমেই চাল, ত্রিপল বিলি করা হচ্ছে। কিন্তু তাতে তৃণমূল নেতাদের প্রভাবে বিরোধী সমর্থকেরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিজেপি মগরাহাট পশ্চিমের সাধারণ সম্পাদক সমর মণ্ডলের।

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:১৬
Share:

ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তুলে বৃহস্পতিবার উস্তি বিডিও অফিসে স্মারকলিপি জমা দিল বিজেপি। জল নামতে শুরু করায় ত্রাণ শিবির আর চালানো হচ্ছে না মগরাহাটে। পঞ্চায়েতগুলির মাধ্যমেই চাল, ত্রিপল বিলি করা হচ্ছে। কিন্তু তাতে তৃণমূল নেতাদের প্রভাবে বিরোধী সমর্থকেরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিজেপি মগরাহাট পশ্চিমের সাধারণ সম্পাদক সমর মণ্ডলের। এলাকায় ত্রাণ বিলি দেখভাল করছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর কথায়, ‘‘বিজেপির জনসমর্থন নেই। তাই ত্রাণ বিলি নিয়ে মিথ্যে অভিযোগ তুলছে। রাজনৈতিক রং না দেখেই পর্যাপ্ত ত্রাণ বিলি করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement