Ranita Das

লীনার ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’ মাঝপথে ছেড়েই কি কাজ পাচ্ছিলেন না রণিতা? এত দিনে মুখ খুললেন অভিনেত্রী

‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজিত ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে জনপ্রিয় বাহা চরিত্রে অভিনয় করতেন রণিতা। কিন্তু ধারাবাহিকের মাঝপথে অসুস্থতার কারণে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:২৭
Share:

(বাঁ দিকে) লীনা গঙ্গোপাধ্যা, রণিতা দাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এক সপ্তাহে টালমাটাল অবস্থা গোটা টেলিপাড়ার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। তাঁদের ‘ম্যাজিক মোমেন্টস্’ প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান, সিদ্ধান্ত হয়েছে এমনই। এর মধ্যে উঠে এসেছে পুরনো কাহিনি। একসময় নাকি এই প্রযোজনা সংস্থার জন্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস? সত্যিই কি তাই?

Advertisement

‘ম্যাজিক মোমেন্টস্’ প্রযোজিত ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের জনপ্রিয় বাহা চরিত্রে অভিনয় করতেন রণিতা। কিন্তু, ধারাবাহিকের মাঝপথে অসুস্থতার কারণে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শোনা যায়, মাঝপথে সরে আসার কারণেই নাকি কর্মক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে? এই কারণেই নাকি মাঝে অনেক বছর ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। নেপথ্যে কি সত্যিই এমন কোনও কারণ ছিল?

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় রণিতার সঙ্গে। তিনি বললেন, “সেই সময়ে চ্যানেলের সঙ্গে একটি আইনি জটিলতা তৈরি হয়েছিল। পরে সমাধান হয়ে যায়। আর্টিস্ট ফোরামে চিঠি দিয়ে আনুষ্ঠানিক ভাবে আমাকে কখনও ‘ব্যান’ করা হয়নি। অনেকে এসে এমন অনেক কথা বলেছেন আমাকে। কিন্তু, আনুষ্ঠানিক ভাবে যেহেতু এমন কিছু হয়নি, সে ক্ষেত্রে আমি কী করে বলতে পারি এমনটা হয়েছে! তাই কখনও শোনা কথার ভিত্তিতে কিছু বলতে চাই না।”

Advertisement

সেই সময়ে অনেক দিন ছোটপর্দায় কাজ করেননি রণিতা। অন্য একটি চ্যানেলে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। মাঝে ছবি এবং ওয়েব সিরিজ়ের কাজও করেছিলেন। বহু দিন পরে এখন ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement