ত্রাণ নিয়ে রাজনীতি, অভিযোগ বিজেপির

ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি এবং দলবাজির অভিযোগে কাকদ্বীপ বিডিও অফিসে স্মারকলিপি দিল বিজেপি। দলের কাকদ্বীপ মণ্ডল কমিটির তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছিল শুক্রবার। বিজেপি নেতাদের অভিযোগ, ত্রাণের কোনও জিনিসই বিজেপি সমর্থকদের দেওয়া হচ্ছে না। ১১টি পঞ্চায়েত এলাকাতেই চলছে এই পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০১:২৯
Share:

ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি এবং দলবাজির অভিযোগে কাকদ্বীপ বিডিও অফিসে স্মারকলিপি দিল বিজেপি। দলের কাকদ্বীপ মণ্ডল কমিটির তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছিল শুক্রবার। বিজেপি নেতাদের অভিযোগ, ত্রাণের কোনও জিনিসই বিজেপি সমর্থকদের দেওয়া হচ্ছে না। ১১টি পঞ্চায়েত এলাকাতেই চলছে এই পরিস্থিতি। কাকদ্বীপ মণ্ডল সভাপতি কৌশিক দাসের কথায়, ‘‘ত্রাণের জন্য কেন্দ্র থেকে পর্যাপ্ত সাহায্য পাওয়ার পরেও এরকম অভিযোগ উঠবে কেন? কেন বিজেপি সমর্থকেরা ত্রাণ পাবেন না?’’ বন্যা পরিস্থিতির কবলে পড়া বেশিরভাগ এলাকাতেই বিডিও অফিসে প্রতিবাদ, স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে জেলার বিজেপি নেতৃত্ব। গতকালও মগরাহাট পশ্চিমেও একই অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ অস্বীকার করে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের বুদ্ধদেব দাস বলেন, ‘‘সমস্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সমবন্টণ করা হয়েছে। বিজেপি ত্রাণ বিলি নিয়ে মিথ্যে অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement