ত্রাণের দাবিতে স্মারকলিপি

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমেছে বনগাঁর নানা এলাকায়। গ্রামবাসীদের ত্রিপল, চাল, দুধ সরবরাহ করা-সহ নানা দাবিতে শনিবার বনগাঁর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল সিপিএম। বিডিও-কে স্মারকলিপি জমা দেওয়া হল।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:৪৬
Share:

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমেছে বনগাঁর নানা এলাকায়। গ্রামবাসীদের ত্রিপল, চাল, দুধ সরবরাহ করা-সহ নানা দাবিতে শনিবার বনগাঁর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল সিপিএম। বিডিও-কে স্মারকলিপি জমা দেওয়া হল। প্রশাসনের তরফে দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সিপিএমের দাবি, বৃষ্টিতে ব্লকের ১৬টি পঞ্চায়েতেই বহু মানুষ জলবন্দি। ফসলেরও ক্ষতি হয়েছে। সিপিএম নেতা দীনবন্ধু চক্রবর্তী বলেন, ‘‘ত্রাণ বিলি নিয়ে রাজনীতি করা হচ্ছে। সিপিএমের পঞ্চায়েত সদস্যদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।’’ সিপিএমের দাবি, ত্রাণ বিলির জন্য সর্বদলীয় কমিটি তৈরি করতে হবে। বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক তৃণমূলের বিশ্বজিৎ দাস বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে সঠিক ভাবেই ত্রাণ বিলি করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement