IGNOU Admission 2026

ইগনুতে একাধিক কোর্স নিয়ে পড়ার সুযোগ, ফের একবার বৃদ্ধি করা হল আবেদনের মেয়াদ

তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে পড়তে পারবেন। পাশপাশি, ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশন নিয়েও পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:৩১
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) এবং অনলাইন মাধ্যমে নানা বিষয়ের কোর্স করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি। সেখানে ফের একবার বৃদ্ধি করা হয়েছে এই কোর্সে ভর্তির আবেদনের মেয়াদ।

Advertisement

তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে পড়তে পারবেন। পাশপাশি, ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশন নিয়েও পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া, কোনও কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে। আবেদনকারীদের মেধার ভিত্তিতে বেশির ভাগ কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

পড়ুয়াদের প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (http://ignouadmission.samarth.edu.in)-এ যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর পড়ুয়াদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। শেষে আবেদনমূল্য-সহ আবেদনপত্র জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল ২০২৬। এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনুর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement