PG Diploma and Certificate Course

অম্বেডকর স্টাডিজ় বা যোগবিদ্যা, দলিত স্টাডিজ়, পড়ার সুযোগ দিচ্ছে কোন বিশ্ববিদ্যালয়? কী ভাবে ভর্তি?

যোগবিদ্যা, রুরাল ম্যানেজমেন্ট এবং অম্বেডকর স্টাডিজ় বিষয়ে পিজি ডিপ্লোমা পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি দলিতদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের পাঠও দেবে প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৫৩
Share:

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকের পর পড়াশোনার সুযোগ দিচ্ছে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।

Advertisement

যোগবিদ্যা, রুরাল ম্যানেজমেন্ট এবং অম্বেডকর স্টাডিজ় বিষয়ে পিজি ডিপ্লোমা পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি দলিতদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের পাঠও দেবে প্রতিষ্ঠান। দলিত স্টাডিজ় বিষয়ে সার্টিফিকেট কোর্স করাবে। যোগবিদ্যা ছাড়া বাকি সব ক’টি কোর্সেই অনলাইনে ক্লাস চলবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি কোর্সে অন্তত ১০ জনকে ভর্তি হতে হবে। যদি কোনও কোর্সের ক্ষেত্রে ১০ জন ভর্তি না হন, তা হলে আবেদনের মূল্য-সহ কোর্সমূল্য ফেরত দিয়ে দেওয়া হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement