ফড়েদের ফের কড়া বার্তা দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার হাবরার খারো বাজারে দলের প্রতিষ্ঠা দিবসের সভায় তিনি বলেন, ‘‘কোনও ফড়ে যদি চাষিদের ঠকানোর চেষ্টা করেন, তা হলে চাষিদের বলব আমার কাছে বা স্থানীয় বিডিও-এসডিও-জেলাশাসকের কাছে অভিযোগ করুন। আমরা ফড়েদের বিরুদ্ধে এফআইআর করে শাস্তিমূলক ব্যবস্থা নেব।’’ ২৭ জানুয়ারি থেকে এ রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।