বিডিও কেন নেই অফিসে, উষ্মা সিপিএম নেতৃত্বের

তৃণমূলের সন্ত্রাস এবং প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার মথুরাপুর ২ বিডিওকে স্মারকলিপি দিল সিপিএম। এ দিন বিডিও অফিস মোড়ে একটি সভাও করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ০১:২৭
Share:

—ছবি: দিলীপ নস্কর।

তৃণমূলের সন্ত্রাস এবং প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার মথুরাপুর ২ বিডিওকে স্মারকলিপি দিল সিপিএম। এ দিন বিডিও অফিস মোড়ে একটি সভাও করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

Advertisement

সিপিএমের দাবি, হাজার দশেক লোক জড়ো হয়েছিল সভায়। সভা চলাকালীনই দলের তরফে পাঁচ জন বিডিওকে স্মারকলিপি দিতে যান। কিন্তু বিডিও তখন ছিলেন না অফিসে। সিপিএমের অভিযোগ, ইচ্ছা করে বিডিও ঘরে ছিলেন না। এর পিছনে প্রশাসনের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশ থাকতে পারে বলেও অনুমান সিপিএমের। সন্ধ্যা ৭টা নাগাদ বিডিও আসা পর্যন্ত অপেক্ষ করেন সিপিএম নেতারা। তারপরেই স্মারকলিপি দেওয়া হয়। কান্তিবাবুর অভিযোগ, গীতাঞ্জলি প্রকল্পে তৃণমূলের লোকজন বাড়ি পাচ্ছেন। সিপিএমের কেউ পাচ্ছেন না। বেশ কিছু ক্ষেত্রেই সুযোগ-সুবিধা তৃণমূলের লোকজন পাচ্ছেন। বিডিও মোনালিসা তিরকে বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement