বেড়াতে এসে গ্রেফতার ৪

সুন্দরবনে ঘুরতে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্মরত সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগে চার পর্যটককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোসাবার সজনেখালি থেকে তাদের ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০২:২০
Share:

সুন্দরবনে ঘুরতে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্মরত সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগে চার পর্যটককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোসাবার সজনেখালি থেকে তাদের ধরা হয়। বন দফতর সূত্রে খবর, ধৃত আলমাসউদ্দিন লস্কর, রশিদুল হক হালদার, আব্বাস মোল্লা, মধু বাদশা খান নামে ওই চারজনের বাড়ি মন্দিরবাজারে। পুলিশ জানায়, বুধবার ৪৫ জনের পর্যটক দলটি সুন্দরবনে ঘুরতে আসে। সজনেখালিতে বন দফতরের একটি মিউজিয়াম দেখতে যায়। অভিযোগ, চার যুবক মিউজিয়ামে রাখা বিভিন্ন জিনিসপত্র ও মূর্তিতে হাত দিতে থাকে এবং মূর্তিগুলির সঙ্গে জড়িয়ে ধরে ছবি তোলে। বনকর্মীরা বাধা দিলে মারধর করা হয়। মিউজিয়ামের ভিতরে রাখা সুন্দরবনের ম্যাপ-সহ বিভিন্ন জিনিস ভাঙচুরও করে বলে অভিযোগ। ব্যাঘ্র প্রকল্পের ডিএসডি কিশোর মানকার বলেন, ‘‘কয়েক জন পর্যটক ঘুরতে এসে ঝামেলা করেছে। জিনিস ভাঙচুর করে মারধরও করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement