—নিজস্ব চিত্র।
গ্রামবাসীদের চেষ্টায় এক রাতের মধ্যে হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালির সাঁতরা গ্রামে রায়মঙ্গল নদীর বাঁধ জোড়া লাগলেও এখনও ত্রাণ না মেলায় ক্ষুব্ধ মানুষ। এলাকাবাসীর পরিশ্রমে প্রায় দু’শো ফুট ভেঙে যাওয়া নদীর বাঁধ প্রাথমিক ভাবে মেরামতি করার পরে এখন তাতে মাটি ফেলছে সেচ দফতর।