ছয় অনুপ্রবেশকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বসিরহাটের ইটিন্ডার ভোজাডাঙা সীমান্ত থেকে ওই ছ’জনকে ধরে বিএসএফ। বুধবার ধৃতদের আদালতে তোলা ১৪ দিন জেল হাজত হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সকলেই বাংলাদেশের বাসিন্দা।