বসিরহাটে স্কুলের উৎসব

নাচ, গান এবং আবৃত্তির মধ্যে দিয়ে বসিরহাটের ভ্যাবলার রামকৃষ্ণ বিদ্যাপীঠের বাৎসরিক উৎসব হল শনিবার। বসিরহাটের রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট পড়ুয়ারা যোগ দিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০১:৪১
Share:

নাচ, গান এবং আবৃত্তির মধ্যে দিয়ে বসিরহাটের ভ্যাবলার রামকৃষ্ণ বিদ্যাপীঠের বাৎসরিক উৎসব হল শনিবার। বসিরহাটের রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট পড়ুয়ারা যোগ দিয়েছিল। তাদের পরিবেশনা উপস্থিত সকলের মন ভরিয়ে দেয়। বিভিন্ন ক্লাসের কৃতী ২১ জনের হাতে পুরস্কার হিসেবে বই ও ফুল তুলে দেওয়া হয়। আঁকা প্রতিযোগিতায় ন’জন পড়ুয়াকে রং, ব্যাগ ও বই দিয়ে পুরস্কৃত করেন প্রধান শিক্ষিকা মায়া চক্রবর্তী এবং পরিচালন সমিতির প্রবীর ঘোষ। বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে শিক্ষিকাদের নাচ দর্শকদের মুগ্ধ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement