শিক্ষক-পড়ুয়াকে সম্মান। পুলিশ-প্রশাসনের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রী এবং বিশিষ্ট শিক্ষকদের পুরস্কৃত করা হল। সম্প্রতি হিঙ্গলগঞ্জ মিলন কক্ষে অনুষ্ঠানে হাজির ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও বিশ্বজিৎ বসু। মেধাবী ছাত্রছাত্রীদের পাশাপাশি হিঙ্গলগঞ্জ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সুভাষচন্দ্র গাইন এবং মামুদপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অনুপ সরকারের হাতে মানপত্র তুলে দেন ওসি শঙ্করনারায়ণ সাহা।