West Bengal Government

নাগরিকত্ব সংক্রান্ত আবেদন যাচাইয়ের উদ্দেশ্যে বিশেষ কমিটি পশ্চিমবঙ্গের জন্য, বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কমিটিতে ‘সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো’, ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার’, ‘ন্যাশনাল ইনফরমেটিক্‌স সেন্টার’ এবং ডাক (পোস্টাল) বিভাগের নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকরা সদস্য থাকবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ২০ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি ‘এমপাওয়ার্ড’ কমিটি গঠনের ঘোষণা করেছে। এই কমিটির প্রধান হবেন রাজ্যের ‘ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশন্‌স’-এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ওই কমিটিতে ‘সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো’, ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার’, ‘ন্যাশনাল ইনফরমেটিক্‌স সেন্টার’ এবং ডাক (পোস্টাল) বিভাগের নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকরা সদস্য থাকবেন। এ ছাড়া আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর ও রেল বিভাগের প্রতিনিধিরা।

সেই সঙ্গে ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে, ২০২৪ সালের ১১ মার্চ জারি হওয়া পূর্ববর্তী নির্দেশের শর্তাবলী (নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সংক্রান্ত) অপরিবর্তিত থাকবে। ওই কমিটি নাগরিকত্ব সংক্রান্ত আবেদন প্রক্রিয়া পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণে দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জানিয়েছিল, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের নাম নথিভুক্ত (রেজিস্টার) করা এবং যাঁরা নথিভুক্ত করেছেন তাঁদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হবে। এ বার সেই প্রক্রিয়াও শুরু হতে চলেছে রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement