বাড়তি ধার

রাজ্যগুলিকে বাড়তি ধার করার সুযোগ করে দিল মোদী সরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সেই ফায়দা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাজ্যগুলি তাদের রাজকোষ ঘাটতি ৩% থেকে বাড়িয়ে ৩.৫% পর্যন্ত নিয়ে যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:৫১
Share:

রাজ্যগুলিকে বাড়তি ধার করার সুযোগ করে দিল মোদী সরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সেই ফায়দা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাজ্যগুলি তাদের রাজকোষ ঘাটতি ৩% থেকে বাড়িয়ে ৩.৫% পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ অতিরিক্ত ধার করে সরকারি বরাদ্দ বাড়াতে পারবে রাজ্যগুলি। তবে একটি শর্তও রয়েছে। গত দু’বছরে রাজ্যের ঋণ ও মোট উৎপাদনের অনুপাত এবং সুদ বাবদ ব্যয় ও রাজস্ব আয়ের অনুপাতের চিত্রটা অনুকূল থাকতে হবে। পশ্চিমবঙ্গের মাথায় এমনিতেই ঋণের বোঝা। সুদ মেটাতে গিয়েই রাজকোষ বেহাল। নিজস্ব আয়ের ছবিটাও করুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement