adulteration milk: সিঙ্গুরের প্লান্টে ভেজাল দুধ সংগ্রহ, গ্রেফতার ম্যানেজার

দুধে ভেজাল মেশানোর অভিযোগে চলতি মাসে বলাগড়ের ডুমুরদহের গর্জিনগর থেকে শুভাশিস ঘোষ ওরফে লক্ষ্মণ-সহ তিন দুধ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩১
Share:

প্রতীকী ছবি।

যথাযথ পরীক্ষা না করে ভেজাল দুধ সংগ্রহ করার অভিযোগে শনিবার সিঙ্গুরে রাজ্যের একটি নামী ব্র্যান্ডের দুধের ‘চিলিং প্লান্ট’-এর ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর দোকাল।

Advertisement

সিঙ্গুরের নাদার কাছে সন্ন্যাকসীঘাটা এলাকায় ওই চিলিং প্লান্টে এ দিন জেলা (গ্রামীণ) পুলিশের ডিএসপি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) নিমাই চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল হানা দিয়ে দীপঙ্করকে ধরে। ওই পুলিশকর্তা বলেন, ‘‘দুধের ঘনত্ব ঠিক রাখতে পাম অয়েল, তরল গ্লুকোজ-সহ আরও নানা জিনিস মেশানো হত। ওই দুধ সংগ্রহের প্লান্টে ল্যাক্টোমিটার রয়েছে। যা দিয়ে দুধে সন্দেহজনক কিছু থাকলে তা ধরা যেত। কিন্তু ওই যন্ত্র ব্যবহার হত না বলেই আমাদের অনুমান। তদন্ত চলছে।’’

দুধে ভেজাল মেশানোর অভিযোগে চলতি মাসের ২ তারিখে বলাগড়ের ডুমুরদহের গর্জিনগর থেকে শুভাশিস ঘোষ ওরফে লক্ষ্মণ-সহ তিন দুধ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই সিঙ্গুরের ওই প্লান্টের হদিশ মেলে বলে তদন্তকারীরা জানান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরে ওই দুধ সংগ্রহ কেন্দ্রে বেশ কিছু বড় ব্যবসায়ী দুধ সরবরাহ করতেন। ওই ব্যবসায়ীরা বলাগড়, ভদ্রেশ্বর, চন্দননগর বা সিঙ্গুর থেকে দুধ সংগ্রহ করতেন। ওই প্লান্টে দুধ ঠান্ডা রাখার আধুনিক ব্যবস্থা আছে। সেখান থেকে উত্তর ২৪ পরগনার বারাসতে প্রতিদিন রাজ্যের একটি নামী দুধ প্রস্তুতকারক সংস্থায় সেই দুধ সরবরাহ করা হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement