Lakshmir Bhandar

লক্ষ্মীর ভান্ডার নিয়ে

উর্মিলা দেবী বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় অভিযোগে জানান, ২০২২ সাল থেকে ওই ভাতা ঢুকছে জনৈক বিজয় সাউয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৯:১৪
Share:

—প্রতীকী চিত্র।

লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ হুগলির রিষড়াতেও। এ শহরের বাসিন্দা উর্মিলা দেবী বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় অভিযোগে জানান, ২০২২ সাল থেকে ওই ভাতা ঢুকছে জনৈক বিজয় সাউয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আবেদনের তথ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরে ভুল থাকায় ওই বিপত্তি। এ নিয়ে মহকুমাশাসক, স্থানীয় পুরপ্রতিনিধি পার্থসারথি গুপ্তের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পার্থসারথির মধ্যস্থতায় উর্মিলাকে একবার পাঁচ হাজার টাকা ফিরিয়ে দেন বিজয়। কিন্তু ভুল সংশোধন হয়নি। বিজয়ের বক্তব্য, ‘‘সরকারি ভুলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। বিষয়টি জেনে ওঁদের বলেছিলাম, সংশোধন করে নিতে। ওঁরা করেননি।’’ পার্থসারথির কথায়, ‘‘একাধিক বার পুর-প্রশাসন, মহকুমা প্রশাসনে জানিয়েও কেন সংশোধন হয়নি, জানি না।’’ এ দিকে, বহরমপুরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ধৃত পুরুষ উপভোক্তা রকিবুল শেখকে জেরা করে মুস্তাফিজুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি আইনজীবী উৎপল রায় বলেন, ‘‘মুস্তাফিজুরের নিজের নামেই তিনটে অ্যাকাউন্ট আছে। নথি জাল করে সে আরও অনেককে এমন করে দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন