BSF Jawan detained in Bangladesh

বিএসএফ জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে রাখা হল বাংলাদেশে! মালদহের সীমান্তে রুখতে গিয়েছিলেন অনুপ্রবেশ

এক বিএসএফ জওয়ানকে আটক করল বাংলাদেশ। অভিযোগ, তাঁকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে। তার পর সেখানে আটকে রেখে গাছে বেঁধে মারধরও করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:০৭
Share:

বিএসএফ জওয়ানকে গাছে বেঁধে মার বাংলাদেশে! ছবি: সংগৃহীত।

এক বিএসএফ জওয়ানকে আটক করল বাংলাদেশ। অভিযোগ, তাঁকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে। তার পর সেখানে আটকে রেখে গাছে বেঁধে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি।

Advertisement

সূত্রের খবর, ওই জওয়ানের নাম শ্রী গণেশ। তিনি মালদহের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। বুধবার সকালে সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাঁকে তুলে নিয়ে যান। পরে তাঁকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর উপর অত্যাচার চলেছে বলে অভিযোগ। বিএসএফ সূত্রে দাবি, মালদহের সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্বে ছিলেন গণেশ। সেই সময়েই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।

যদিও বাংলাদেশের একটি সূত্রের দাবি, ওই জওয়ান ছাগল চরাতে বেরিয়ে জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। সেই সময়েই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাঁকে ধরে বিজিবির হাতে তুলে দেন। জনরোষের হাত থেকে বাঁচাতে বিজিবি ওই জওয়ানকে হেফাজতে নিয়েছে। আইন মোতাবেক তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement