Higher Secondary Exam 2026

দুই পরীক্ষারই কেন্দ্র, সমস্যা স্কুলে

উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আজ, ১২ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৯
Share:

ফের প্রস্ততি। নিজস্ব চিত্র

একই স্কুলকে পর পর দু’টি বড় পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। এর ফলে, মাসখানেক ধরে সে সব স্কুলে বন্ধ থাকছে অন্য ক্লাসের পঠনপাঠন থেকে মিডডে মিল। দুর্গাপুরে কয়েকটি স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের হওয়ায়, এমন সমস্যায় পড়েছে বলে অভিযোগ। পরের বার থেকে দু’টি পরীক্ষার জন্য পৃথক কেন্দ্রের দাবি তুলেছেন অভিভাবকদের একাংশ।

এ বার মাধ্যমিক হল ২-১২ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আজ, ১২ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। একই স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কেন্দ্র হলে ২-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পঠনপাঠন ও মিডডে মিল বন্ধ থাকছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, দুর্গাপুর শহরে রামকৃষ্ণপল্লি বিবেকানন্দ বিদ্যাপীঠ, বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বয়েজ হাই স্কুল, দুর্গাপুর টিএন হাইস্কুল, বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বয়েজ হাই স্কুল, ভিড়িঙ্গি টিএন ইনস্টিটিউশন, বেনাচিতি হাইস্কুল, বেনাচিতি নেতাজি হিন্দি হাইস্কুল এমন সমস্যায় পড়ছে।

উচ্চ মাধ্যমিকের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম আহ্বায়ক কলিমুল হক বলেন, ‘‘পঠনপাঠনের সমস্যা হচ্ছে জানি। কিন্তু কোনও বিকল্প না থাকায় বাধ্য হয়ে কয়েকটি স্কুলে দু’টি পরীক্ষারই কেন্দ্র করতে হয়েছে।’’ তিনি জানান, পরীক্ষার কেন্দ্র বাছার সময়ে যাতে পরীক্ষার্থীদের বেশি দূরে যেতে না হয়, সে দিকটা মাথায় রাখতে হয়। বেনাচিতির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, অথচ স্কুলের সংখ্যা তুলনামূলক কম। তাই সেখানকার অধিকাংশ স্কুলে দু’টি পরীক্ষার কেন্দ্রই রাখতে হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন