TMC Party Office at Raina

তালা ভেঙে তৃণমূল কার্যালয়ে প্রবেশ বিজেপি কর্মীদের! নেতা জানালেন, এখন থেকে তাঁদের দখলে ওই বাড়ি

রায়না বিধানসভার গোতানবাজার তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। বুধবার সেটি বিজেপির লোকজন দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধানসভা ভোটের ফলপ্রকাশ ইস্তক ওই কার্যালয়ে তালা ঝুলছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২১:১৩
Share:

তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ঢুকে জিনিসপত্র দেখলেন বিজেপির কর্মীরা। —নিজস্ব চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার বার ঘোষণা করেছেন, বিরোধীদের কোনও কার্যালয়ে হাত দেওয়া হবে না। একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কার্যক্ষেত্রে ভিন্ন দৃশ্য পূর্ব বর্ধমানের রায়নায়। তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ঢুকলেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি সন্দেহজনক কিছু আছে কি না, দেখার জন্য এই পদক্ষেপ। ?যদিও সেখানকার নেতা জানিয়েছেন, এখন থেকে ওই কার্যালয় থেকেই তাঁরা দলীয় কাজ করবেন।

Advertisement

পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার গোতানবাজার তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। বুধবার সেটি বিজেপির লোকজন দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধানসভা ভোটের ফলপ্রকাশ ইস্তক ওই কার্যালয়ে তালা ঝুলছিল।

এখন বিজেপি কর্মীদের দাবি, বন্ধ হয়ে পড়ে থাকা ওই কার্যালয়ের ভিতরে অস্ত্র এবং বেআইনি জিনিসপত্র থাকতে পারে। সেই ‘আশঙ্কা’তেই তাঁরা তালা ভেঙে ঢুকেছিলেন। পার্টি অফিস দখল করার অভিপ্রায় নেই তাঁদের।

Advertisement

তা কী মিলল?

ওই বিজেপি কর্মীরা জানাচ্ছেন কার্যালয় থেকে সন্দেহজনক বা ভয় পাওয়ার মতো কোনও জিনিস পাওয়া যায়নি। তাঁরা জিনিসপত্র নেড়েচেড়ে চলে এসেছেন। অন্য দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল মাধবডিহি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বিজেপি নেতা শুভঙ্কর সাঁতরার দাবি, ‘‘এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই কারণে আমাদের কর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয়টি নিজেদের দখলে নিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement