Uluberia TMC Councillor

‘বালতি, ত্রিপলও ছাড়েননি’! তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ, উলুবেড়িয়ায় গোলমাল সামলাতে গেল পুলিশ

উলুবেড়িয়া ৯ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর রীতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বুড়িখালি নতুনপল্লিতে তাঁর বাড়ির সামনে উপস্থিত হয় একদল পুরুষ-মহিলা। ‘চোর-চোর’ স্লোগান ওঠে। সেই সঙ্গে চিৎকার-চেঁচামেচি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২০:৩৭
Share:

কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তুলে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা। পরিস্থিতি সামলাতে গেল পুলিশ। অন্য দিকে, হাওড়ার আরও এক তৃণমূল নেতাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উলুবেড়িয়া ৯ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর রীতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বুড়িখালি নতুনপল্লিতে তাঁর বাড়ির সামনে উপস্থিত হয় একদল পুরুষ-মহিলা। ‘চোর-চোর’ স্লোগান ওঠে। সেই সঙ্গে চিৎকার-চেঁচামেচি। উত্তেজনা বাড়তে থাকে ক্রমশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাউড়িয়া থানার পুলিশ। তাদের সামনে বিক্ষোভকারীর অভিযোগ করেন পুরসভার সরকারি প্রকল্পের বালতি, ত্রিপলও ‘ছাড়েননি’ কাউন্সিলর। সাধারণ মানুষকে দেওয়া ত্রাণ এবং অন্যান্য পরিষেবার জিনিস রেখে দিয়েছেন কাউন্সিলর। বাড়িতেই সেই সব সরকরারি সমগ্র তিনি জমিয়ে রেখেছেন বলে অভিযোগ।

শুধু তা-ই নয়, কেউ কোনও প্রতিবাদ করলেই হুমকি দেওয়া, মিথ্যা এবং ভুয়ো মামলায় ফাঁসাতেন পুরমাতা। বিক্ষোভের সময় বাড়ি থেকে বেপরোননি কাউন্সিলর। পরে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল কাউন্সিলরের দাবি, বিজেপির ইন্ধনে এই বিক্ষোভ হয়েছে। তিনি বলেন, ‘‘এসআইআর এবং নির্বাচনের সময় সরকারি সামগ্রী বিলি হয়নি। কিছু দিনের মধ্যেই তা বিলি করে দেওয়া হবে।’’

Advertisement

অন্য দিকে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মণ। গতকাল রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি সংক্রান্ত পুরনো একটি মামলায় পদক্ষেপ করা হয়েছে। বুধবারই ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement