Bus Accident

বাংলাদেশ থেকে আসা পুণ্যার্থীদের বাস বর্ধমানে দুর্ঘটনার কবলে

হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। এক জন পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে মোট ১১৭ জন পুণ্যার্থী দু’টি টুরিস্ট বাসে রওনা দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২৩:৩৮
Share:

— নিজস্ব চিত্র।

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীবোঝাই বাস। বাংলাদেশের চট্টগ্রাম থেকে বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দু্র্ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুণ্ড এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, দুর্গাপুর অভিমুখি পুণ্যার্থীদের বাসটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি কন্টেনার। এতে কন্টেনারের চালক-সহ মোট ২৩ জন আহত হন। দুর্ঘটনার পর জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, আহতদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল। এক জন পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর বুদ্ধগয়া দর্শনের উদ্দেশ্যে মোট ১১৭ জন পুণ্যার্থী দু’টি টুরিস্ট বাসে রওনা দেন। বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁরা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়ার পথে ছিলেন। মুসুণ্ডা এলাকায় পৌঁছোনোর সময় তাঁদের একটি বাসের পিছনে থাকা কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement