—প্রতিনিধিত্বমূলক ছবি।
নাকা তল্লাশি চালানোর সময়ে ফের পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার কুলটির ডুবুরডিহি টেকপোস্ট থেকে তিন লক্ষের বেশি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তল্লাশির সময়ে আসানসোলগামী একটি গাড়ি আটকানো হয়। গাড়িতে এক ব্যক্তি ও এক মহিলা ছিলেন। আসানসোলের বাসিন্দা ওই আরোহীরা বিহারের জেহানাবাদ থেকে আসছিলেন। পুলিশের দাবি, তাঁদের গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৫০০টাকা। এই টাকার বৈধ নথি দেখাতে না পারায়, তা বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশির সময়ে উপস্থিত ছিলেন এসএসটি ম্যাজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। বুধবার বিকেল ৩টে নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে কাল্লা মোড়ে একটি গাড়ি থেকে প্রায় ১৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা উদ্ধার করল আসানসোল উত্তর থানার পুলিশ। আরোহীদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকেরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে