Burdwan

বিজেপি কর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে পূর্বস্থলীতে সকাল থেকে অবরোধ

রাজু শাসকদলকে আক্রমণ করে বলেন, ক্ষমতা দখলের জন্য একের পর এক বিজেপি কর্মীকে খুন করছে তৃণমূল কংগ্রেস। এমনকি রাজু সিবিআই তদন্তের দাবিও তুলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩০
Share:

পূর্বস্থলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ। নিজস্ব চিত্র।

কালনার পূর্বস্থলীতে বিজেপি কর্মী শুকদেব প্রামাণিকের মৃত্যুর ঘটনায় খুনিদের গ্রেফতার ও সঠিক তদন্তের দাবিতে সোমবার সকাল থেকে পথ অবরোধ। কালনা মহকুমা জুড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ ও বিক্ষোভের জেরে কালনা মহকুমা জুড়ে কয়েক ঘণ্টা ধরে থমকে যায় যানবাহন চলাচল।

Advertisement

মৃত বিজেপি কর্মী শুকদেব প্রামাণিকের বাড়িতে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এর পর তিনিও পথ অবরোধে সামিল হন। দোষীরা গ্রেফতার না হলে জঙ্গি আন্দোলনের হুমকি দিয়েছেন কালনার স্থানীয় বিজেপি নেতা ধনঞ্জয় হালদার।

রাজু শাসকদলকে আক্রমণ করে বলেন, ক্ষমতা দখলের জন্য একের পর এক বিজেপি কর্মীকে খুন করছে তৃণমূল কংগ্রেস। এমনকি রাজু সিবিআই তদন্তের দাবিও তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement