BJP

BJP-TMC: আসানসোলে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ! অস্বীকার করল তৃণমূল

বিজেপি প্রার্থীর প্রার্থীর অভিযোগ, সুকান্ত ময়দান এলাকায় এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় কয়েক জন তাঁর পথ আটকে গালিগালাজ করতে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২২:০৭
Share:

—নিজস্ব চিত্র।

অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত আসানসোল পুরসভায় ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর। শনিবার রাতে আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দান এলাকার ঘটনাটি ঘটেছে। তৃণমূলের বিরুদ্ধে দলীয় প্রার্থীর উপর হামলার অভিযোগ তুলেছে বিজেপি। এর প্রতিবাদে বিজেপি নেতা কৃষেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখাল গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

Advertisement

বিজেপি প্রার্থীর প্রার্থীর অভিযোগ, সুকান্ত ময়দান এলাকায় এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় কয়েক জন তাঁর পথ আটকে গালিগালাজ করতে থাকে। তাঁকে মারধরও করা হয়। ভিগু বলেন, ‘‘তৃণমূলের লোক জনই আমার উপর হামলা চালিয়েছে।’’

এই ঘটনার পর আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিগু। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানায় আসেন সহকর্মী কৃষ্ণেন্দুও।

Advertisement

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। জোড়াফুল শিবিরের নেতা অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সহানুভূতি পাওয়ার জন্য এই ধরনের নাটক করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement