অনুপ্রবেশে ধৃত

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা হয়েছে যিনি তাঁকে বাড়ি ভাড়া দিয়েছিলেন তাঁকেও। পুলিশ জানিয়েছে, ধৃত হান্নান মল্লিক বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার ফটেপত্তির বাসিন্দা। তবে তাঁর কাছ থেকে পাসপোর্ট বা ভিসা পায় নি পুলিশ। হান্নানের সঙ্গেই ধরা হয়েছে যিনি তাঁকে বাড়ি ভাড়া দিয়েছিলেন বর্ধমানের মিরছোবার বাসিন্দা সেই শেখ সামুকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০১:১১
Share:

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা হয়েছে যিনি তাঁকে বাড়ি ভাড়া দিয়েছিলেন তাঁকেও। পুলিশ জানিয়েছে, ধৃত হান্নান মল্লিক বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার ফটেপত্তির বাসিন্দা। তবে তাঁর কাছ থেকে পাসপোর্ট বা ভিসা পায় নি পুলিশ। হান্নানের সঙ্গেই ধরা হয়েছে যিনি তাঁকে বাড়ি ভাড়া দিয়েছিলেন বর্ধমানের মিরছোবার বাসিন্দা সেই শেখ সামুকেও। হান্নানকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। শেখ সামুকেও ২৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement